সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সাবেক অ্যাটর্নি জেনারেল

একটি দল ভোটের জন্য শিরকী কথাবার্তা বলছে

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে এক নির্বাচনী পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের রাজনৈতিক মাঠে প্রচারণা জোরদার হয়েছে। এ প্রেক্ষাপটে ভোটের জন্য ধর্মীয় প্রতিশ্রুতি দেওয়ার সমালোচনা করে বক্তব্য দিয়েছেন ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, একটি দল ভোট পাওয়ার আশায় ‘জান্নাতের টিকিট’ দেওয়ার মতো শিরকসম বক্তব্য দিচ্ছে। তার দাবি, এ ধরনের কথাবার্তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিরকি এবং নির্বাচনী আইন ও আচরণবিধির পরিপন্থী।

তিনি আরও অভিযোগ করেন, ওই দলের কিছু নারী কর্মী কোরআন শরীফ হাতে নিয়ে তালিমের কথা বলে ভোটারদের কাছে সমর্থন চাইছেন এবং কোথাও কোথাও ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলছেন। এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোট পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সবাইকে আচরণবিধি মেনে চলা উচিত এবং ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।

এর আগে তিনি উপজেলার মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। পথসভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X