মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শৈলকূপায় ভেজাল খেজুর গুড় ও পাটালি জব্দ

এম হাসান মুসা শৈলকূপা (ঝিনাইদহ)
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
শৈলকূপায় ভেজাল খেজুর গুড় ও পাটালি জব্দ

ঝিনাইদহের শৈলকূপায় ফেসবুক স্ট্যাটাসকে গুরুত্ব দিয়ে নিরাপদ খাদ্য অধিদপ্তর এক অনন্য নজির স্থাপন করেছে। উপজেলার পাখি গ্রাম খ্যাত আসুরহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রিত ভেজাল খেজুরের গুড় ও পাটালি জব্দ করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি দৈনিক গ্রামের কাগজ-এর শৈলকূপা প্রতিনিধি এম হাসান মূসা তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভেজাল পাটালির ছবিসহ একটি তথ্যমূলক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি দ্রুত জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) সাধন সরকার-এর নজরে আসে। তথ্যের সত্যতা যাচাই করে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

ফেসবুক স্ট্যাটাসের পরদিন বৃহস্পতিবার ভোরবেলাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর ও সঙ্গীও ফোর্স নিয়ে আসুরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন রাজশাহী থেকে আসা দুই গাছি পরিচালিত দুইটি অবৈধ গুড় ও পাটালি উৎপাদন কারখানায় হানা দেয় টিম। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চতুর গাছিরা কৌশলে সটকে পড়ে।

শৈলকূপায় ভেজাল খেজুর গুড় ও পাটালি জব্দ

অভিযানস্থলে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল কথিত 'খেজুরের গুড় ও পাটালি'। পরীক্ষায় উদ্ধারকৃত পাটালিতে পাওয়া গেছে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান হাইড্রোজ পাটালিতে মানবদেহের জন্য চরম ক্ষতিকারক এই রাসায়নিকের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও গুড় শক্ত করতে এবং রঙ উজ্জ্বল করতে বিষাক্ত কেমিক্যাল ও সিমেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। খেজুরের রসের সাথে চিনি ও কৃত্রিম রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল এই পাটালি।

নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চক্রগুলোর বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। জনস্বার্থে জব্দকৃত ভেজাল গুড় ও সরঞ্জামাদি ধ্বংস করার জব্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X