সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতন

ঝিনাইদহ অফিস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
ঝিনাইদহে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতন

ঝিনাইদহ সদর উপজেলায় গত ছয় মাসে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং অপমৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে সদর উপজেলায় মোট ২৪৩টি মামলা দায়ের হয়েছে, যা স্থানীয় সমাজের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কার জন্ম দিয়েছে।

মামলাগুলোর মধ্যে রয়েছে ৯০টি অপমৃত্যু, ২২টি নারী ও শিশু নির্যাতন, ১২টি হত্যা, ৪টি ধর্ষণ মামলা। এছাড়াও মানবপাচার, পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধ এবং অপহরণের মতো গুরুতর অপরাধের ঘটনাও নথিভুক্ত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর প্রশিক্ষণকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় ওয়েলফেয়ার এফোর্টসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, হত্যা ও অপমৃত্যুর মতো অপরাধ কেবল ভুক্তভোগীর জীবনকেই বিপর্যস্ত করে না, বরং সমাজের সার্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে মারাত্মকভাবে ব্যাহত করে।

এ অবস্থায় ভবিষ্যতে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি ময়না খাতুন, ওয়েলফেয়ার এফোর্টসের পরিচালক শরিফা খাতুন, এমপাওয়ারহার প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দিনসহ উপজেলা পর্যায়ের ফ্যাসিলিটেটরগণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X