সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহেশপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা

চন্দন দাস, বাঘারপাড়া (যশোর)
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
শনিবার দুপুরে মহেশপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। ছবি: গ্রামের কাগজ

ঝিনাইদহের ঐতিহ্যবাহী মহেশপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একঝাঁক সংবাদকর্মীর মিলনমেলায় পরিণত হয়েছিল। শনিবার (২৪ জানুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করে মহেশপুর প্রেসক্লাব।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শপথবাক্য পাঠ, আলোচনা সভা আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার প্রত্যন্ত অঞ্চল দত্তনগর কুশাডাঙ্গা কৃষি ফার্ম বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার বেলা পৌনে ১২ টায় কর্মসূচির শুরুতেই নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঠকনন্দিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা মুহুর্মুহু করতালির মাধ্যমে নবনির্বাচিতদের স্বাগত জানান। শপথ বাক্য পাঠ করানোর আগে থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

দ্বিতীয় পর্বে ঝিনাইদহ-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শিক্ষাবিদ মতিয়ার রহমান অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে উৎসবের মাত্রা বেড়ে যায়।

পুরো অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। রাজনীতিক মতিয়ার রহমান তাঁর বক্তৃতায় সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে করেন। অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর প্রেসক্লাবের পুনঃনির্বাচিত সভাপতি আব্দুর রহমান।

আরো বক্তব্য রাখেন, দৈনিক গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোতাহার হোসাইন, ফোরামের সভাপতি চন্দন দাস, সিও সংস্থার নির্বাহী পরিচালক মো. সামছুল আলম, বিশিষ্ট লেখক সুমন সিকদার, প্রথম আলো ঝিনাইদহ জেলা প্রতিনিধি আজাদ রহমান, বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু। মহেশপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ অনুষ্ঠানের একাংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. রবিউল খান, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মো. দবির উদ্দিন বিশ্বাস, বাগেরহাট প্রেসক্লাবের সদস্য অরিন্দম দেবনাথ, কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী মৃদুল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজু, যশোরের অভয়নগর প্রেসক্লাবের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় প্রমুখ।

সম্মেলনে মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ জহুরুল আলমকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সাংবাদিকদের শুভেচ্ছা উপহার প্রদান করে মহেশপুর প্রেসক্লাব।

বিকেলে সিনিয়র সাংবাদিক ধীরু বাউলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X