রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোভন বহিষ্কার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তে আনুষ্ঠানিক অনুমোদন দেন।

একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। দলের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে হামলা-মামলার শিকার হয়েছি, কারাবরণও করতে হয়েছে। জাতীয়তাবাদী চেতনা ধারণ করে ছাত্রদলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারছি আমাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে কী কারণে বহিষ্কার করা হলো, সে বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। বহিষ্কারের আগে কোনো ফোনকল, মৌখিক নির্দেশনা বা কারণ দর্শানোর নোটিশ পাইনি। এমনকি বহিষ্কারের লিখিত কপিও এখনও আমার হাতে পৌঁছায়নি।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন বলেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনীত প্রার্থীকে ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ পোস্ট প্রদানসহ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X