সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গোয়ালঘরে বিষ রেখেছিলেন বাবা, পান করে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় কোমল পানীয় ভেবে বোতলে রাখা তরল বিষ পান করে খাদিজা নামের তিন বছরের এক শিশু মারা গেছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের কৃষক বাহাদুর আলী শেখের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার পেঁয়াজ ক্ষেতে ব্যবহারের পর অবশিষ্ট তরল বিষ একটি কোমল পানীয়ের (আরসি) বোতলে ভরে নিজেদের গোয়ালঘরের এক কোণে রেখে দিয়েছিলেন বাবা বাহাদুর আলী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খেলার ছলে শিশু খাদিজা গোয়ালঘরে গিয়ে ওই বোতলটি পায়। কোমল পানীয় ভেবে সে বিষ পান করে ফেলে এবং কিছুক্ষণ পর বমি করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পিতা বাহাদুর আলী বিলাপ করতে করতে বলেন, বাড়তি বিষটুকু ফেলে না দিয়ে বোতলে ভরে গোয়ালঘরে রেখেছিলাম। মেয়েটা যে সেখানে যাবে তা বুঝতে পারিনি। হাসপাতালের পথে শোমসপুর রেলগেট এলাকাতেই আমার কোলের ওপর সে শেষ নিশ্বাস ত্যাগ করে।

জয়ন্তী হাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কৃষকদের বাড়িতে একটু আধটো বিষ থাকে। সেগুলো সাবধানে রাখা হয়। কিন্তু শিশুটি কীভাবে বিষ পেয়ে গেলো। ঘটনাটিকে ভাগ্যের লিখন বলে তিনি মনে করেন।

উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জহিদুল ইসলাম জাহিদ জানান, জরুরি বিভাগে আসার আগেই শিশুটি মারা যায়। তাদের কাছে মৃত অবস্থায় শিশুটিকে আনা হয়। জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মৃতশিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X