সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহ অফিস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
ঝিনাইদহে নবগঙ্গা নদীতে তিন দিনের বিশাল পরিচ্ছন্নতা অভিযান শুরু

ঝিনাইদহ, ১৯ জানুয়ারি: ঝিনাইদহে নবগঙ্গা নদীতে তিন দিনব্যাপী বিশাল পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নদীর পরিবেশ রক্ষা ও পুনরুজ্জীবনের লক্ষ্যে এই অভিযান আগামী বুধবার পর্যন্ত চলবে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণকেন্দ্রে নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, নদী আমাদের প্রকৃতির প্রাণ। নদী বেঁচে থাকলে প্রকৃতি ও পরিবেশও ভালো থাকবে। আমরা প্রথম পর্যায়ে নবগঙ্গা নদী দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এরপর পর্যায়ক্রমে জেলার অন্যান্য নদীতেও এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে। এছাড়া নদীর দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রমও চলমান রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট (আইসিটি) নির্মল কান্তি তালুকদার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহকারী ম্যাজিস্ট্রেট রিমা ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X