সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৬৬ হাজারের বেশি

ঝিনাইদহ অফিস
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
জেলা সার্ভার স্টেশন, ঝিনাইদহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এবার জেলায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে অধিকাংশই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলায় মোট ভোটার ছিলেন ১৪ লাখ ৯৯ হাজার ৫৯৯ জন। এবারের নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জনে।

সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে বর্তমানে পুরুষ ভোটার ৮ লাখ ৩৯০ জন, নারী ভোটার ৭ লাখ ৯৫ হাজার ৯৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন।

এদিকে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে কেন্দ্র ছিল ৫৮৫টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮টি।

ঝিনাইদহ জেলার ৪ টি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৭৮৯ জন, ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুন্ডু) আসনে ভোটার বেড়েছে ৫৬ হাজার ৩৫৪ জন। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে ভোটার বেড়েছে ৩০ হাজার ১৭৮ জন। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোটার বেড়েছে ৪৬ হাজার ৪৭৩ জন।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তরুণ ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।

তরুণ ভোটার কলেজশিক্ষার্থী আলী আসিফ বলেন, জীবনের প্রথমবারের মত ভোট দিতে পারবো। এটি অন্য রকম এক অনুভূতি হবে আমার জন্য। এর আগে অনেককে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখেছি। আমার অনেক দিনের স্বপ্ন এবারের নির্বাচনে পূরণ হবে। আশা করছি আমি আমার ভোট সৎ ও যোগ্য প্রার্থীকে দিবো।

জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বলেন, নতুন ভোটারের বেশিরভাগই তরুণ ভোটার। নির্বাচনের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, এবার একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সেজন্য তরুণ ভোটারের গুরুত্ব অনেক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X