সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

১১ বছর ভাত না খাওয়া সেই বিএনপি সমর্থক নিজাম উদ্দিনের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
১১ বছর ৭ মাস ১০ দিন ভাত না খাওয়া সেই বিএনপি সমর্থক নিজাম উদ্দিন ¦ ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি দীর্ঘ ১১ বছর ৭ মাস ১০ দিন ধরে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা পালন করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের একটি দোয়া ও খাবারের আয়োজন করেছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এতে নিজাম উদ্দিন গুরুতর অপমানিত অনুভব করেন এবং সিদ্ধান্ত নেন—বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ওইদিনের পর থেকে নিজাম উদ্দিন ভাত পরিহার করে কলা, রুটি, চিঁড়া—সহ শুকনো খাবার গ্রহণ করতেন। তার ছেলে শাহ আলম জানান, পরিবারের বহুবার চেষ্টা সত্ত্বেও তিনি প্রতিজ্ঞা ভাঙেননি।

২০২৫ সালের অক্টোবর মাসে গুরুতর অসুস্থ হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছায়। তার তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন নিজাম উদ্দিন, কিন্তু পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

নিজাম উদ্দিন ছিলেন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূরানী বাক্স মণ্ডলের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। সাধারণ জীবন যাপন করলেও তার রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X