সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জে নারীকে গাছে বেঁধে নির্যাতন, প্রধান আসামির আত্মসমর্পণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
শাহিনুর রহমান

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা নারীকে ধর্ষণ ও গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শাহিনুর রহমান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে শাহিনুর রহমান কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। তিনি পেশায় একজন ট্রাকচালক এবং শ্রমিক নেতা হিসেবে পরিচিত। এ সময় কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনসহ এলাকার কয়েকজন বাসিন্দা মোটরসাইকেলে করে তাকে থানায় নিয়ে আসেন।

থানায় প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহিনুর রহমান বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় কালীগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেছি। আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি পরিকল্পিত ও মিথ্যা।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩১ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলার নদীপাড়া আড়পাড়া এলাকায় এক নারী ও দুই যুবককে নিজ বাড়িতে আপত্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করে এলাকাবাসী। পরে তাদের গাছে বেঁধে মারধর করা হয়। ওই সময় নারীটি দুই যুবকের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং পরে সেই টাকা ফেরত দেন বলে দাবি করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর ৫ জানুয়ারি ওই নারী কালীগঞ্জ থানায় ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ হাসান আলী নামে একজনকে আটক করে।

এ ঘটনার প্রতিবাদ ও মামলাটিকে সাজানো দাবি করে ৬ জানুয়ারি এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, ওই নারী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং এর আগেও বিভিন্ন এলাকায় একই অভিযোগে ধরা পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সেই দাবির প্রমাণ বলে তারা উল্লেখ করেন। তাদের অভিযোগ, নিজের কর্মকাণ্ড আড়াল করতেই নারীটি ধর্ষণের মামলা করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পরে তিনি থানায় আসেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X