রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে গরু ডাকাতির তাণ্ডব: অস্ত্রের মুখে পাঁচটি গরু লুট

আব্দুর রহমান, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
ঝিনাইদহে গরু ডাকাতির তাণ্ডব: অস্ত্রের মুখে পাঁচটি গরু লুট । ছবি ফাইল

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ও মধুহাটি-এই দুই ইউনিয়নে একই রাতে সংঘবদ্ধ ডাকাতদলের তাণ্ডবে পাঁচটি গরু লুট হওয়ার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হতবিহ্বল হয়ে পড়েছে।

মধুহাটি ইউনিয়নের মধুহাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক আহম্মেদ সাগরের গোয়ালঘরের তালা ভেঙে দুইটি মূল্যবান গরু নিয়ে যায় ডাকাতরা। প্রায় ৩ লাখ টাকা মূল্যের এসব গরু হারিয়ে তিনি সম্পূর্ণ দিশেহারা।

সাগর আহমেদ বলেন, “প্রতিদিনের মতো রাতে গোয়ালে তালা মেরে ঘুমাতে গিয়েছিলাম। ভোরে নামাজের জন্য উঠে দেখি গোয়ালে গরু নেই। জীবনের জমিয়ে রাখা সম্পদ এক রাতে শেষ হয়ে গেলো। এখন আমি কী করবো বুঝে উঠতে পারছি না।”

একই রাতে সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হকের ছেলে সাইফুল ইসলামের একটি এড়ে গরু এবং বাদপুকুরিয়া গ্রামের হাসেম মিয়ার ছেলে রাসেলের দুইটি গরুও একই কায়দায় লুট করে নেয় ডাকাতচক্র।

স্থানীয়দের দাবি, গভীর রাতে তারা রাসেল ও চেয়ারম্যানের বাড়ির গরু একটি পিকআপে তুলতে দেখেন। চিৎকার করলে ডাকাতদল পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বলে, “এই ওদের গুলি কর।” পরে মুহূর্তের মধ্যে ডাকবাংলা ত্রিমোহনীর দিকে পালিয়ে যায় তারা।

এলাকাবাসী জানান, এ ধরনের নিরবচ্ছিন্ন গরু ডাকাতির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও পুলিশের কঠোর টহল জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X