রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

যশোর শহরের পূর্ব বারান্দী ফুলতলা মাঠপাড়া এলাকায় ১৩ মামলার আসামি শরিফুল ইসলাম জিতু হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের ভাই সাইফুল ইসলাম শক্তি বাদী হয়ে চারজনকে আসামি করে মামলাটি করেন। সাইফুল ইসলাম শক্তি পূর্ব বারান্দী মোল্লাপাড়ার বাসিন্দা ও সিরাজুল ইসলাম সিরার ছেলে। মামলায় আসামি করা হয়েছে পূর্ব বারান্দী ফুলতলা মাঠপাড়ার লালু মিয়ার ছেলে সুমন (৩২), সজিব (২২), স্ত্রী সুকোরন বেগম (৪২) এবং সুমনের স্ত্রী পিংকি (২২)-কে। এদিকে, শুক্রবার রাতে পূর্ব বারান্দী ফুলতলা মাঠপাড়ায় অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে । স্থানীয় সূত্রের দাবি, নিহত জিতুর সমর্থকরা এ হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ জুলাই রাত ১০টার দিকে সুমন মুঠোফোনে শরিফুল ইসলাম জিতুকে তাদের বাড়িতে ডেকে নেয়। জিতু তার পরিচিত মারুফ হোসেনকে সঙ্গে নিয়ে আসামিদের বাড়ির উঠানে পৌঁছালে শুকোরন বেগম পেছন থেকে তাকে ঝাপটে ধরেন। এ সময় সুমনসহ অন্য আসামিরা ধারালো দা দিয়ে জিতুর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মারুফ হোসেনও হামলার শিকার হন। মারুফের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত জিতুকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইল শহরের কাছে পৌঁছালে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ প্রধান অভিযুক্ত সুমনকে আটক করে। পরে তাকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, সুমনকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানানো হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আটক সুমনের বিরুদ্ধেও হত্যাসহ ১১টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। একই সাথে অগ্নিসংযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X