সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম

কোন সে কবির ছন্দ বাজে ঝরো ঝরো বরিষনে”- এই আবহমান সুর ও ভাবধারাকে উপজীব্য করে যশোরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’।

শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঋতুবৈচিত্র্যের রূপসী বর্ষাকে গান, নাচ, কবিতা আর কথামালায় আবাহন জানানো হয়। পুরো মিলনায়তন জুড়ে ছিল সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়।

তানপুরার শান্ত ও স্নিগ্ধ সুরের ঝংকার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’-র আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপরই শাস্ত্রীয় সংগীতের মেঘমল্লার রাগের গম্ভীর ও গুরুগম্ভীর সুরের ওপর ভিত্তি করে পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর দ্বৈত নৃত্য।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই জমকালো আয়োজনে শিশু-কিশোর ও জ্যেষ্ঠ মিলিয়ে শতাধিক শিল্পী তাঁদের স্বতঃস্ফূর্ত পরিবেশনা তুলে ধরেন। বর্ষার চিরায়ত রূপ ও গুরুত্বকে কেন্দ্র করেই সাজানো হয়েছিল পুরো সংগীত ও নৃত্য পরিবেশনা। তবে এর মাঝে গোবিন্দ, নাহার, মুস্তাহীদ, কানিজ ও সুব্রতের একক কণ্ঠের গান উপস্থিত দর্শকদের বিশেষভাবে বিমোহিত ও মুগ্ধ করে।

সঙ্গীত, নৃত্য ও কবিতার সম্মিলিত এই আবেশ দর্শকশ্রোতাদের জন্য রেখে যায় এক অবিস্মরণীয় শ্রাবণসন্ধ্যার স্মৃতি। অনুষ্ঠানে ছিলনা কোনো আলোচনা সভা। তবে কাজী শাহেদ নওয়াজের দরাজ কন্ঠে ধারাবর্ণনা মুগ্ধ করেছে দর্শক শ্রোতাদের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X