সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম

যশোরে স্বনামধন্য স্কিনকেয়ার প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের ২১তম শাখার উদ্বোধন করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। শনিবার বিকেলে শহরের রেল রোডে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের পাশের ভবনে বর্ণাঢ্য আয়োজনে ২১তম শাখার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে যশোরের গ্রাহকেরা এখন একই ছাদের নিচে বিজ্ঞানভিত্তিক ও পার্সোনালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

যশোরে শাখার উদ্বোধন উপলক্ষে বায়োজিনের ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট এবং নির্বাচিত অথেনটিক ডার্মো-কসমেটিকস পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে বায়োজিন বিশ্বস্ততার সঙ্গে স্কিনকেয়ার সেবা দিয়ে আসছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বায়োজিনে প্রোডাক্ট কিংবা ট্রিটমেন্ট-কোনো ক্ষেত্রেই মানের সঙ্গে আপস করা হয় না। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার সেবা সারা দেশে পৌঁছে দেওয়ার এই উদ্যোগের জন্য বায়োজিনকে আন্তরিক অভিনন্দন জানাই।”

২০১৫ সালে প্রতিষ্ঠিত বায়োজিন কসমেসিউটিক্যালস শুরু থেকেই বিজ্ঞানভিত্তিক গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং ব্যক্তিকেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের স্কিনকেয়ার খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করে আসছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো প্রতিটি মানুষের ত্বকের ধরন, জীবনযাপন, পরিবেশগত প্রভাব এবং ত্বকের প্রয়োজন বিশ্লেষণ করে নিরাপদ, কার্যকর ও উপযোগী স্কিনকেয়ার সমাধান প্রদান করা।

বর্তমানে বায়োজিন কসমেসিউটিক্যালস দেশের বিভিন্ন অঞ্চলে ২১টি শাখা এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কর্মীদের প্রায় ৮৩ শতাংশ নারী, যা নারীর কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বায়োজিন কসমেসিউটিক্যালস আন্তর্জাতিক অঙ্গনেও সম্মান অর্জন করেছে। ২০২৫ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-এ প্রতিষ্ঠানটি ‘বাংলাদেশের সবচেয়ে উদ্ভাবনী কসমেসিউটিক্যালস ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি লাভ করে। পাশাপাশি স্কিনকেয়ার খাতে প্রতিষ্ঠানটির সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগ আন্তর্জাতিক গণমাধ্যম-বিজনেস ইনসাইডার, উইমেন্স ইনসাইডার, ইয়াহু ফাইন্যান্স, এপি, এবিসি এবং ফক্স নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল হক ২০২৩ সালে সিইও রিভিউ ম্যাগাজিন কর্তৃক ‘এন্টারপ্রেনিউর অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের স্ট্যানফোর্ড সিড ট্রান্সফরমেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

যশোরে ২১তম শাখার উদ্বোধনের মাধ্যমে বায়োজিন কসমেসিউটিক্যালস বিজ্ঞানভিত্তিক, নিরাপদ ও পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার সেবা দেশের আরও বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X