সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ চলছে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের ঢল

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ চলছে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যশোরে গণসমাবেশ চলছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ আয়োজন চলছে।

সমাবেশ শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে ৩টা। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হয়। পরে বিকেল সাড়ে ৪টার পর মঞ্চে অতিথিরা উপস্থিত হলে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যশোর শহরে আসতে থাকেন। চৌরাস্তা মোড়, মুজিব সড়ক, আরএন রোড, রেলগেটসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন স্থানে উপজেলা থেকে আসা গাড়ি পার্ক করা হয়েছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আয়োজকদের দাবি, সমাবেশ সফল করতে গত এক সপ্তাহ ধরে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক প্রস্তুতি সভা ও গণসংযোগ কর্মসূচি চালানো হয়েছে। এর ফলেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন।

সমাবেশকে ঘিরে চৌরাস্তা মোড় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এদিকে ব্যস্ত সড়কে সমাবেশের কারণে যান চলাচলে কিছুটা ধীরগতি সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X