রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
যশোরের মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

যশোরের মণিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আমানুল্লাহ (৫৫) নামে এক ইমাম আহত হয়েছেন। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (২৫ জুলাই) ভোররাতে এ ঘটনাটি ঘটে উপজেলার হেলাঞ্চী গ্রামের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে রাস্তায়। আহত ইমাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি হেলাঞ্চি বাজার মসজিদের ইমাম।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহসহ স্থানীয়রা জানান, আমানুল্লাহ ভোরে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে হেলাঞ্চি বাজার মসজিদে নামাজ পড়াতে আসছিলেন।

এ সময় দুর্বৃত্তরা রড দিয়ে তাকে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করে। পরে ইমামকে আমি হাসপাতালে গিয়ে দেখে এসেছি। তার অবস্থা বেশী ভালো না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন জানান, ভোর বেলায় আমানুল্লাহ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথাসহ দেহের বিভিন্ন অংশে আঘাতের বহু চিহ্ন রয়েছে। তার অবস্থা এখন কিছুটা ভালোর দিকে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মণিরামপুর থানার (ওসি) আবু সাঈদ জানান, দুর্বৃত্তদের চিহ্নিত ও মোটরসাইকেলটি উদ্ধার করতে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কাজ করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X