সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ আজ বিকেলে

চৌরাস্তা মোড়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা
কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম
যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ আজ বিকেলে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ শনিবার (২৫ জুলাই) যশোরে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ আয়োজন করা হচ্ছে।

সমাবেশকে কেন্দ্র করে বেলা ১২ টার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে শহরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। জেলার আটটি উপজেলা, বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। দুপুরের পর থেকে চৌরাস্তা মোড়, মুজিব সড়ক, আরএন রোড, রেলগেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের পদচারণা চোখে পড়ছে। বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি। বিশেষ বক্তা থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

আয়োজকরা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে সমাবেশ সফল করতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা এবং গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাদের প্রত্যাশা, এবারের সমাবেশ যশোরে স্বেচ্ছাসেবক দলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশে পরিণত হবে।

সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে রয়েছে। ছুটির দিনে এ ব্যস্ত সড়কে সমাবেশ হওয়ায় যান চলাচলে সাময়িক ধীরগতি দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দূর-দূরান্ত থেকে নেতাকর্মীদের আগমনে সমাবেশস্থল জনসমাগমে মুখর হয়ে উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X