সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে

যশোরে শনিবার স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম
যশোরে শনিবার স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের আটক এবং শাস্তির দাবিতে আগামী শনিবার (২৫ জুলাই) যশোরে গণসমাবেশ করবে জেলা স্বেচ্ছাসেবক দল। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।

এ সময় তিনি বলেন বেলা সাড়ে তিনটায় শহরের চৌরাস্তা মোড়ের গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান বক্তা হিসেবে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এম পি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

মোস্তফা আমির ফয়সাল আরও বলেন, গত সাত দিন আগে সমাবেশের তারিখ ঘোষণার পর জেলা স্বেচ্ছাসেবক দলের সকল সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সভা করেছে। গণসমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। এই গণসমাবেশ নিকট অতীতের চেয়ে বেশি মানুষের উপস্থিতির মধ্য দিয়ে জন সমুদ্রে পরিণত হবে।

ছুটির দিনে চৌরাস্তা মোড়ের মতো জন গুরুত্বপূর্ণ জায়গায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ চলাকালে মানুষের চলাচলে বিঘ্ন ঘটবে তার জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে গণসমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য রাজু আহমেদ প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X