সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম

ডিজিটাল বাংলাদেশ ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, যশোর শাখার উদ্যোগে যশোর মেডিকেল কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, যশোর শাখার সহকারী মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আবু হাসানাত মো: আহসান হাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্যাশলেস লেনদেন শুধু একটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নয়, এটি একটি নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনের অন্যতম ভিত্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক শেখ সামসুদ্দোহা ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রবিউল আলম।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবাসমূহ এবং বিভিন্ন রিটেইল ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। ক্যাম্পেইনের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন ডাক্তার ও চিকিৎসকদের জন্য সহজে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক নিবন্ধন, ইনস্ট্যান্ট ডেবিট কার্ড প্রদান, ক্রেডিট কার্ডের আবেদন গ্রহণ ক্যাশলেস লেনদেন বিষয়ে হাতে-কলমে পরামর্শ এবং ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে যশোর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, মেডিকেল শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং পূবালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X