সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম
যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

যশোরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ উনক্যারেক্স এবং স্কাফ সিরাপসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছেন র‍্যাব-৬ যশোরের সদস্যরা। অভিযানে এক হাজার ৪৩ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স।

আটককৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে বশির উদ্দিন, একই এলাকার সানাউল্লাহর ছেলে মিনহাজ এবং শার্শার চ্যাংরালী বাউন্ডারী পাড়ার হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।

মেজর ফজলে রাব্বি প্রিন্স জানিয়েছেন, প্রথম অভিযানে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ২৩ বোতল উনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপ।

পৃথক আরেকটি অভিযানে চ্যাংরালী বাউন্ডারী পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে র‍্যাব। পরে তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। দুটি অভিযান মিলিয়ে মোট এক হাজার ৪৩ পিস বোতলজাত মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ উপায়ে ভারতীয় নিষিদ্ধ এই সিরাপগুলো এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদককারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X