সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সুজনের যশোর জেলা কমিটি গঠন

সভাপতি মোস্তাক মোরশেদ ও সম্পাদক তাহমিদ আকাশ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:০৫ এএম
সুজনের যশোর জেলা কমিটি গঠন

সুশাসনের জন্য নাগরিক-সুজনের যশোর জেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অধ্যক্ষ মোস্তাক মোরশেদকে সভাপতি এবং এড. তাহমিদ আকাশকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে যশোরের জয়তী সোসাইটি কনফারেন্স রুমে আয়োজিত সুজনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোস্তাক মোরশেদ। জেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সুজনের কার্যক্রম আরও গতিশীল করতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলো সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, সহসভাপতি সাবেক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, এড. নার্গিস নাহার, সহ শিক্ষিকা মমতাজ আহসান ও ব্যাংক কর্মকর্তা মু. সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক-১ সহকারী অধ্যাপক মোঃ আবু শাহীন ও যুগ্ম সম্পাদক-২ এড. সোনিয়া শারমীন, অর্থ সম্পাদক ব্যাংকার মোঃ মনিরুজ্জামান, সাংগাঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সহসাংগাঠনিক সম্পাদক আবু হুরায়রা, প্রচার সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক শিক্ষক সায়ফুল ইসলাম।

এ সভায় সুজন সচিবালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সুজনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X