রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের মেগা মোটরসাইকেল শোভাযাত্রা, অংশ নিল শতাধিক বাইক

আর্জেন্টিনা সমর্থক,
স্টাফ রিপোর্টার, বেনাপোল:
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে বেনাপোল ও শার্শার আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মেগা মোটরসাইকেল শোভাযাত্রা। শনিবার বিকেলে বেনাপোলে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী অংশ নেন।

বিকেল ৫টায় বেনাপোল বলফিল্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরিধান করেন এবং হাতে জাতীয় পতাকা নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানান। নীল-সাদা রঙের আবহে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের ভাষ্য, ফুটবল তাদের কাছে শুধু একটি খেলা নয়, বরং আবেগ ও ভালোবাসার প্রতীক। সেই অনুভূতি থেকেই তারা এ ব্যতিক্রমী আয়োজন করেছেন।

এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। শোভাযাত্রা চলাকালে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং পতাকা প্রদর্শন পথচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকরা জানান, বেনাপোল ও শার্শার আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করতেই এ মেগা মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সমর্থক, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X