রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
টাউন হল মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহম্মদ আশেক হাসান। ছবি: গ্রামের কাগজ

‘বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যশোরের আয়োজনে শনিবার (১৮ জুলাই) টাউন হল মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহম্মদ আশেক হাসান।

বেলুন এবং ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এরপর জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।

বেলুন এবং ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা।  ছবি: গ্রামের কাগজ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা (সার্বিক) সুজন সরকার, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অনিতা মন্ডল, কৃষি অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপ-পরিচালক সমরেন বিশ্বাস, যশোর জেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ.জেড,এম সালেক, জেলা মহিলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম।

মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ। ছবি: গ্রামের কাগজ

আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, স্টলের উদ্যোক্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ১৮ থেকে ২৪ জুলাই সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের মোট ৩১টি স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা কক্ষ ও কন্ট্রোল রুম নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার মধ্য ইতিমধ্য সারাদেশে ৫০হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী সোহানুর রহমান সোহান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X