রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে অতিরিক্ত বৃষ্টিতে ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজ পরিদর্শনে এমপি এনামুল

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম
ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজ পরিদর্শনে এমপি এনামুল

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত যশোরের মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি ভেঙ্গে পড়া মশি^মনগর, কাশিমনগর ও খানপুর ইউনিয়নের সড়কের ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, জনগনের দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা গুলোর সংস্কারের কাজ সম্পন্ন করা হবে।

জানা গেছে, গত ৯ জুলাই রাতের ভারী বৃষ্টিপাতের কারনে মশি^মনগর ইউনিয়নের পারখাজুরা বাজার সংলগ্ন নলতাঘাট ভাসমান সেতু সড়কের মাঝে কিছু অংশ ভেঙ্গে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এছাড়াও কাশিমনগর ইউনিয়নের মথরাপুর গ্রামের একটি সড়কের একপাশ ধসে পড়েছে। খানপুর ইউনিয়নের খামারবাড়ি ব্রীজের একটি অংশ ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারনে ক্ষতিগ্রস্ত এলাকাসহ আশপাশের গ্রামের মানুষের যানবাহন ও চলাচল বন্ধ হয়ে পড়ে। সেই সব ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতেই তিনি সরেজমিনে যান। দ্রুত এসব সংস্কাকার কাজ শেষ হলে স্থানীয়রাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় স্থানীয় জামায়াত নেতা সেলিম জাহাঙ্গীর, রবিউল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। এরআগে ক্ষতিগ্রস্ত এলাকার স্থান গুলো পরিদর্শনে যান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X