রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম
যশোরে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুই যুবককে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইমদাদুল হক জিসান (২৪) এবং ট্যাংরালি গ্রামের শরিফুল ইসলামের ছেলে তৌহিদুজ্জামান রাসেল (২৪)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, আটক দুজনসহ আরও কয়েকজন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশ উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও দুজনকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোনগুলোতে অনলাইনে জুয়া পরিচালনার বিভিন্ন সাইটের তথ্য পাওয়া যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X