রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে অপহরণ ও গুমের মামলায় আটক তানভীরের দুই দিনের রিমান্ড মঞ্জুর

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে ঈগল পরিবহনের হেলপার আকাশকে অপহরণ ও গুমের মামলায় আটক তানভীর হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। তানভীর হাসান যশোর শহরের বকচর এলাকার রমজান আলীর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, আকাশ ঈগল পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। আসামিদের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে তারা বিভিন্ন সময় তাকে অপহরণ, হত্যা ও জখমের ষড়যন্ত্র করে আসছিল।

২০২৫ সালের ১৯ নভেম্বর সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস রাত সাড়ে ৮টার দিকে যশোরের মণিহার এলাকায় পৌঁছায়। এ সময় আকাশ বাস থেকে নেমে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। তখন আসামিরা দুটি ইজিবাইকে করে এসে তাকে অপহরণ করে বকচর করিম পাম্পের পেছনের দিকে নিয়ে যায়। ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পান। এরপর থেকে আকাশ নিখোঁজ রয়েছেন।

অপহৃত আকাশকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার বাবা, যশোর শহরের বকচর কবরস্থান এলাকার শফিকুল ইসলাম, চলতি বছরের ২৮ জানুয়ারি আদালতে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। আদালতের আদেশে অভিযোগটি ২ মার্চ কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়।

এ মামলার প্রধান আসামি তানভীর, যিনি অন্য একটি মামলায় কারাগারে ছিলেন, তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X