রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে সাবেক উপজেলা বিএনপি সভাপতি নুরউন নবীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
মরহুম বিএনপির নেতা নুরউন নবীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মরহুম নুরউন নবীর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার বিভিন্ন ধর্মীয় ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে কোরআনখানি, দোয়া মাহফিল, এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়।

নুরউন নবী দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যশোর জেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি যশোর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মরহুম বিএনপির নেতা নুরউন নবীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। দলীয় আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক দক্ষতা ও আদর্শনিষ্ঠ অবস্থানের কারণে তিনি নেতাকর্মীদের কাছে একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

জনপ্রতিনিধি হিসেবেও নুরউন নবী এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান এখনো অনেকের কাছে স্মরণীয়।

ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তাঁর বড় ছেলে খুরশিদ আলম বাবু বর্তমানে যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।মরহুম বিএনপির নেতা নুরউন নবীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুম নুরউন নবীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X