
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ বলেছেন, শিশুদের নৈতিক শিক্ষা ও তাদের সুপ্তমেধার বিকাশ ঘটাতে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে ঝিকরগাছা নাভারন সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, থানার এসআই মো. হুসাইন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) প্রবীর কাঞ্জিলাল, গোলাম কিবরিয়া, ড. তৌহিদুর রহমান ও নাজমুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হামজা, নাভারন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আসাদুজ্জামান,অভিভাবক ফারজানা আক্তার। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মা–সমাবেশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিরা বড় পর্দায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ বলেন, একটি শিশুর নৈতিক শিক্ষা ও মেধার বিকাশে পরিবার, বিশেষ করে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি। এর আগে সকালে প্রধান অতিথি বিদ্যালয়ে উপস্থিত হলে কাবের শিক্ষার্থীরা তাকে গ্রান্ডইয়েল দিয়ে অভিবাদন জানায়।
মন্তব্য করুন
১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম
১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম