রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
সুপার সাকসেস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন বিএম শামীম

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬ (সেশন-৩)’-এ সম্মাননা পেয়েছেন যশোরের বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা বিএম শামীম। তিনি শামীম মেডিকেল অ্যান্ড কনসালটেন্সি ফার্ম লিমিটেডের স্বত্বাধিকারী।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর মালিবাগে অবস্থিত স্কাই সিটি হোটেলে ঢাকা সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, নেতৃত্ব, প্রতিভা, দক্ষতা এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের তারকা, গুণীজন, কর্পোরেট ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিসেবীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (এমপি)। উদ্বোধক ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক (এমপি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস সিকদার মকবুল হক।

‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’আয়োজকরা জানান, ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড’ শুধু একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান নয়, এটি দেশের সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, কর্পোরেট ব্যক্তিত্ব, শিল্পী, গণমাধ্যমকর্মী, কনটেন্ট নির্মাতা ও সৃজনশীল মানুষের মিলনমেলা। পরিচিতি, সম্মাননা, পারস্পরিক সংযোগ এবং নতুন সম্ভাবনা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আয়োজনটি ইতোমধ্যেই ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের মতে, ঢাকা সাংস্কৃতিক একাডেমির এ উদ্যোগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে, প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে এবং বাংলা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে বিএম শামীম বলেন, ‘আমি সব সময় স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি এ অর্জন যশোরবাসীর প্রতি উৎসর্গ করছি। একই সঙ্গে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X