রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী ১৬ জুলাই

যশোর সাংবাদিক ইউনিয়নের কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
সাংবাদিক শামছুর রহমান কেবল

আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার অকুতোভয় কলমযোদ্ধা, শহীদ সাংবাদিক দৈনিক জনকণ্ঠ’র বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল’র ২৬তম হত্যাবার্ষিকী। দিবসটি উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ জুলাই সকাল ১০টায় প্রেসক্লাবে উপস্থিতি ও কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদের কবর শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া প্রার্থনা এবং সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা।

শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জেইউজে’র সকল সদস্যসহ সাংবাদিকদের প্রতি বিনীত আহবান জানিয়েছেন জেইউজে সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।

এদিকে, শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাবার্ষিকী পালন উপলক্ষে সোমবার (১৩ জুলাই) সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, নির্বাহী সদস্য ও প্রতিনিধি ইউনিট চিফ রাহুল রায়, দৈনিক কল্যাণ ইউনিট চিফ লাবুয়াল হক রিপন, গ্রামের কাগজ ইউনিট চিফ নূর ইমাম বাবুল, দৈনিক স্পন্দন ইউনিটের ডেপুটি চিফ মিরাজুল কবীর টিটো, সমাজের কথার ডেপুটি চিফ এইচআর পরাগ প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X