মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে একটি প্রতারকচক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (১৩ জুলাই) আফিল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা ফাহিম রহমান এ জিডি করেন। যার নম্বর ১১২৯।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “আফিল এ্যাগ্রো লি.” নামে একটি ভুয়া পেজ খুলে আফিল গ্রুপের নাম ও পরিচয় ব্যবহার করছে। ওই পেজের মাধ্যমে মুরগি ও হাঁসের বাচ্চা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে বিকাশ নম্বর ০১৬৩৫-৮৪২৬১৪ এর মাধ্যমে টাকা গ্রহণ করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, প্রতারকচক্রটি আফিল গ্রুপের নাম ব্যবহার করে ভুয়া ক্যাশ মেমো, অনলাইন যোগাযোগ ও বিভিন্ন তথ্য দিয়ে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আফিল গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক পেজটি তাদের কোনো অফিসিয়াল পেজ নয়। প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক পেজের তথ্য, বিকাশ লেনদেনের স্ক্রিনশট, ভুয়া ক্যাশ মেমো, হোয়াটসঅ্যাপ কথোপকথনসহ বিভিন্ন প্রমাণাদি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

অভিযোগকারী ফাহিম রহমান বলেন, একটি অসাধুচক্র পরিকল্পিতভাবে আফিল গ্রুপের সুনাম নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে এ অভিযোগ দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X