মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক। ছবি: গ্রামের কাগজ

যশোর রেলস্টেশন থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে তিন নারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- খুলনার খালিশপুর উপজেলার নয়াবাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার উজ্জলের বাড়ির ভাড়াটিয়া জাফর আলীর স্ত্রী সাহিদা খাতুন (৫৫), খুলনা পুরাতন রেলস্টেশন এলাকার মৃত ইবাদ আলীর মেয়ে হাসিনা খাতুন (৪৫) এবং যশোর শহরের খড়কি এলাকার আব্দুল মালেকের স্ত্রী সেলিনা বেগম (৪৫)।

রেলওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুর ১টার দিকে ওই তিন নারী ভারতীয় অবৈধ পণ্য নিয়ে যশোর রেলস্টেশনের স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ৫৫টি ভারতীয় শাড়ি ও ৭৩টি পন্ডস ক্রিম উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৫ হাজার ৫৫০ টাকা।

এ ঘটনায় অভিযানকারী দলের সদস্য এটিএসআই সুধাংশু বিশ্বাস বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় মামলা করেছেন। আটক তিন নারীকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X