
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা বিভাগের ৭০জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম। প্রধান অতিথি থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এ.বি.এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অসুস্থ, অসচ্ছ্বল ও মৃত সাংবাদিকদের পরিবারের মাঝে মোট ২০ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম ফরহাদ, যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাইদুর রহমান। আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার ৭০জন সাংবাদিকের মাঝে মোট ২০ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক দেয়া হয়।
মন্তব্য করুন