বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

মেয়াদ শেষের আগেই প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: গ্রামের কাগজ

প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’।

মঙ্গলবার প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এতে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানানো হয়েছে। অন্যথায় ৮ আগস্ট থেকে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে পরবর্তী আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একরাম উদ দ্দৌলা, যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিক ও সদস্য সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান কার্যনির্বাহী কমিটি আগামী ৩১ অক্টোবর দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু এ তারিখ বর্তমান কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস পর। ফলে গঠনতন্ত্রের চেতনার পরিপন্থীভাবে কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন স্বাক্ষরকারীরা।

তারা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গত ৬ জুলাই অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সদস্যরা নির্বাচন পেছানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন। ওই সভা থেকেই দাবি আদায়ের লক্ষ্যে ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়।

সদস্যদের দাবি, প্রেসক্লাবের গঠনতন্ত্রে অনিবার্য পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকলেও বর্তমানে দেশে বা স্থানীয় পর্যায়ে এমন কোনো পরিস্থিতি নেই, যার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তাই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই বলে তারা উল্লেখ করেন।

স্মারকলিপিতে বর্তমান কমিটির দুই বছরের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়, একটি লিফট স্থাপন ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ওই লিফটের অর্থায়নও পূর্ববর্তী কমিটির সময় অনুদান হিসেবে নিশ্চিত হয়েছিল বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ সম্পন্ন এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

স্বাক্ষরকারীরা বলেন, প্রেসক্লাব যশোর স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রতিষ্ঠান। তাই গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X