বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ-গহনা আত্মসাৎ ও আপত্তিকর ছবি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম

মনিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণা, অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ এবং আপত্তিকর ছবি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক স্বামীসহ তিনজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মনিরামপুর বাজারের একজন নারী মেকআপ আর্টিস্ট ও বিউটি প্রতিষ্ঠানের পরিচালক বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন—মনিরামপুর বাজারের বাসিন্দা সাবেক স্বামী জি এম ফাহিম আলমগীর ও তার স্ত্রী শারপিন নাহার এবং কমলাপুর গ্রামের অসীম চক্রবর্তীর ছেলে অমিত চক্রবর্তী।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালে পরিচয়ের পর আসামি ফাহিম আলমগীর বিয়ের আশ্বাস দিয়ে বাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিভিন্ন সময়ে কৌশলে এসি, ওভেন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ সম্পদ গ্রহণ করেন। এছাড়া ক্যাফে ব্যবসায় ক্ষতির কথা বলে কয়েক দফায় আরও অর্থ ধার নেন তিনি।পরে ২০২৫ সালের ২৭ নভেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের পর বাদীকে বাড়িতে আটকে রাখা, মারধর করে জোরপূর্বক সমঝোতার স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং পরে তালাক দেওয়া হয়। এ সময় বাদীর স্বর্ণালংকারও রেখে দেওয়া হয়। পরবর্তীতে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফাহিম আলমগীর দুই লাখ টাকা চাঁদা নেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে চার লাখ ১২ হাজার ৯২৪ টাকা নেন তিনি। গত ২৫ মে মনিরামপুর বাজারের পাট গবেষণা অফিসের সামনে পাওনা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে আসামিরা তা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে তাকে মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে বাদী আদালতে এ মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X