মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

যশোরে ব্যবসায়ীকে ফাঁদে ফেলে দুই লাখ আত্মসাৎ, পিবিআইয়ের জালে ৩ প্রতারক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: গ্রামের কাগজ

ব্যবসায়ী পরিচয়ে প্রতারণার মাধ্যমে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সদস্যরা। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন খুলনার ফুলতলা উপজেলার বরনপাড়া এলাকার দাউদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৪০), গফুর মোল্লার ছেলে হাফিজুর রহমান মোল্যা (৪৭) এবং একই গ্রামের হাযদার আলীর ছেলে ইমতিয়াল আহমেদ ওরফে সুজা (৩০)। সোমবার ভোররাতে খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, যশোর শহরের কদমতলা এলাকার ব্যবসায়ী মো. ইকবাল হোসেন ফটোকপি মেশিনের যন্ত্রাংশ বিক্রি ও মেরামতের ব্যবসা করেন। কয়েক মাস আগে ব্যবসায়িক কাজে খুলনায় গিয়ে তিনি মনিরুল ইসলাম, হাফিজুর রহমান ও ইমতিয়াল আহমেদের সঙ্গে পরিচিত হন। তারা নিজেদের ফটোকপি মেশিনের পার্টস সরবরাহকারী হিসেবে পরিচয় দিয়ে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন।

বিশ্বাস অর্জনের জন্য প্রথমে তারা ইকবাল হোসেনের একটি ছোট অর্ডারের যন্ত্রাংশ যথাযথভাবে সরবরাহ করেন, ফলে তার আস্থা অর্জন করেন। পরে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তারা যশোরে এসে কদমতলা এলাকার ‘মোহনা টাইপ রাইটার সার্ভিস’ প্রতিষ্ঠানে ইকবাল হোসেনের সঙ্গে দেখা করেন।

এ সময় ব্যবসায়িক প্রয়োজনে জরুরি অর্থের প্রয়োজন দেখিয়ে অর্ডার করা মালামালের মূল্য সমন্বয়ের আশ্বাস দিয়ে তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা গ্রহণ করেন। একই দিন সন্ধ্যার মধ্যে মালামাল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তারা আর কোনো মালামাল সরবরাহ করেননি এবং ব্যবহৃত মোবাইল নম্বরগুলোও বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ইকবাল হোসেন কোতোয়ালি থানায় অভিযোগ করলে ২০২৬ সালের ১৯ মে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা রুজু হয়। মামলাটি পরে পিবিআই যশোরের তদন্তে আসে।

তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পিবিআইয়ের একটি দল সোমবার ভোরে খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় মনিরুল ইসলামের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X