মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

যশোরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার, আটক ৪

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

যশোরে পৃথক অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এসব ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন জানান, সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে নয়ন হোসেন (২৩)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

একই দপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় মৃত মকছেদ আলীর ছেলে রেজাউল ইসলাম (৪০)-এর বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তার ঘর থেকে ১০০ মিলিলিটারের ৭০ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এদিকে, গত রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. কামাল হোসেন শহরের লালদিঘির পূর্বপাড়ে পিঠাবাড়ি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে আশরাফুল আলী আশা (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার বেড়বাড়ি পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার আলীর ছেলে।

একই দিন বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক শেখ হাদীউজ্জামান সদর উপজেলার ঝাউদিয়া বাজারে অভিযান চালান। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝাউদিয়া গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে।

সবমিলিয়ে পৃথক এসব অভিযানে চারজনকে আটক করা হয়েছে এবং বিভিন্ন ধরনের মাদক ও স্পিরিট উদ্ধার করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X