মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সেতুকে শোকজ

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. কাজী রেফাত রেজওয়ান সেতুকে শোকজ করেছে আইনজীবী সমিতি। আগামী সাত দিনের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এম. এ. গফুর স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গত ২৮ জুন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতে ক্রিমিনাল আপিল নং-৮২৫/২৫ ও ৮২৬/২৫ মামলার শুনানি ছিল। ওই মামলায় নিযুক্ত আইনজীবী না হয়েও অ্যাড. কাজী রেফাত রেজওয়ান সেতু সময়ের আবেদন প্রত্যাহার করে শুনানিতে অংশ নেন। পরদিন ২৯ জুন আপিল মঞ্জুর করে আসামিকে খালাস দেওয়া হয়।

এছাড়া, তিনি অনৈতিক সুবিধা গ্রহণ এবং আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগগুলো যশোর জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র পরিপন্থী উল্লেখ করে অ্যাড. কাজী রেফাত রেজওয়ান সেতুকে সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অ্যাড. কাজী রেফাত রেজওয়ান সেতু বলেন, আদালতে সে সময় নিজ মামলা পরিচালনার জন্য উপস্থিত ছিলেন। বিচারক উপস্থিত একজন ব্যক্তিকে জানান মামলার শুনানি না করলে মামলায় রায় আজই হবে। ওই সময় ওই ব্যক্তির সাথে থাকা একজন ব্যক্তি যিনি তার পূর্ব পরিচিত তার নিকটে এসে দুটি আপিল মামলার শুনানি করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। পরে তিনি বিচারকের অনুমতি নিয়ে তাৎক্ষণিক শুনানিতে অংশ নেন। বিচারককে প্রভাবিত করার অভিযোগ ভিত্তিহীন। এছাড়া তার বিরুদ্ধে অন্য অভিযোগও অস্বীকার করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X