বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে মসজিদে বাবা ও ছেলেকে মারধরের ঘটনায় মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

যশোর সদর উপজেলার আন্দাইলপোতা গ্রামে পূর্ব শত্রুতার জেরে মসজিদের ভেতরে ও সামনে একই পরিবারের তিনজনকে মারধর ও জখমের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

ভুক্তভোগী ইমদাদুল হকের স্ত্রী ছবেদা খাতুন আদালতে মামলাটি দায়ের করেন। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগটি আমলে নিয়ে সেটিকে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন সদর উপজেলার কাঠামারা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে আতিকুর রহমান, মৃত হায়দার বিশ্বাসের ছেলে জুলফিকার আলী ফক্কার, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লুচিয়া গ্রামের ইজ্জত আলী বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাস, সদর উপজেলার দলেননগর গ্রামের বিশারত বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস, কাঠামারা গ্রামের চাকোম আলী বিশ্বাসের ছেলে ইয়াসিন হোসেন এবং একই গ্রামের রিয়াজুর ইসলাম ফক্কার।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিদের সঙ্গে ইমদাদুল হকের পূর্ব শত্রুতা ছিল। এর জেরে তারা দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। গত ২৪ জুন এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি আন্দাইলপোতা পশ্চিমপাড়া জামে মসজিদে যান।

সেখানে অভিযুক্তদের দেখতে পেয়ে তিনি তার ছেলে বাশার আহমেদ বশিরকে ডেকে নেন। বশির মসজিদে পৌঁছালে আসামিরা পিতা-পুত্রকে জোরপূর্বক মসজিদের বাইরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে ছবেদা খাতুন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় স্থানীয়রা ও অন্যান্য মুসল্লিরা এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে আহত ইমদাদুল হককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছবেদা খাতুন ও তার ছেলে বাশার আহমেদ বশিরও চিকিৎসা নেন। সুস্থ হওয়ার পর তিনি আদালতে পিটিশন মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X