বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

যশোরে কারখানায় চুরির সময় যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত

যশোরের একটি বন্ধ কারখানায় চুরির সময় মিলন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনি সদর উপজেলার চাউলিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে।

এ ঘটনায় বালিয়াডাঙ্গা গ্রামের হুমায়ুন কবীরের ছেলে মাসুদ পারভেজ কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার রূপদিয়া-চাউলিয়া গেট সংলগ্ন এমএম মেটাল নামে একটি জিআই ফিটিংস তৈরির কারখানা প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। তবে কারখানার ভেতরে তামার তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি সংরক্ষিত থাকায় সেগুলোর নিরাপত্তায় পাঁচজন প্রহরী নিয়োজিত রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, গত এক মাসে কারখানাটি থেকে প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি ও তামার তার চুরি হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন চোর কারখানার ভেতর থেকে ৬০টি জিআই ফিটিংস ও প্রায় ৮০ হাজার টাকা মূল্যের মোটা তামার তার বস্তাবন্দি করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শব্দ পেয়ে নৈশপ্রহরীরা সেখানে পৌঁছালে অন্যরা পালিয়ে যায়। তবে মিলনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন তাকে মারধর করলে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনকে উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X