বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তা সেজে প্রবাসীর স্ত্রীর ৩০ লাখ টাকা আত্মসাত আটক ১

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: গ্রামের কাগজ

যশোরে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে বিল্লাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে যশোর কোতোয়ালি থানার পুলিশের একটি দল কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বকুলতলার মোড় এলাকা থেকে তাকে আটক করে। বিল্লাল হোসেন বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগী নারীর বাড়ি মণিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের শংকরপুর এলাকায় বসবাস করেন। তার স্বামী মালয়েশিয়া প্রবাসী।

পুলিশ জানায়, আট থেকে নয় মাস আগে হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে বিল্লাল হোসেনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরবর্তীতে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিল্লাল ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। শুরুতে তিনি রাজি না হলেও পরে বিল্লাল নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তার আস্থা অর্জন করেন।

অভিযোগে বলা হয়েছে, বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য বিল্লাল ওই নারীকে ঢাকায় নিয়ে বিভিন্ন সরকারি অফিসে ঘুরিয়ে দেখান। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ৩০ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালঙ্কার নেন। টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার পর তিনি ওই নারীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

পরে ভুক্তভোগী নারী যশোর কোতোয়ালি থানায় মৌখিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিল্লালের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর শুক্রবার গভীর রাতে কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বকুলতলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসআই মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন ওই নারীর সঙ্গে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X