বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

মণিরামপুরে চেক ডিজঅনার তিন মামলায় প্রধান শিক্ষক জামালের তিন বছরের জেল

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
মণিরামপুরে চেক ডিজঅনার তিন মামলায় প্রধান শিক্ষক জামালের তিন বছরের জেল

যশোরের মণিরামপুরে ৪৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় চাঁদপুর-মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন মুন্নাকে আদালত এবার এক বছরের সাজা দিয়েছেন। এ নিয়ে তার বিরুদ্ধে তিনটি মামলায় মোট তিন বছরের সাজা হলো। এবার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাশেম আলীর দায়ের করা মামলায় আদালত তাকে সাজা দিলেন। কিন্তু অভিযোগ রয়েছে তিন মামলায় সাজাপ্রাপ্ত এবং গ্রেফতার পরোয়ানাভূক্ত জামাল আত্মগোপনে রয়েছেন। ফলে পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি। জানাযায়, প্রধান শিক্ষক জামাল উদ্দিন উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মৃত সুজাউদ্দিনের ছেলে। বিগত সরকারের আমলে জামাল উদ্দিন মুন্না ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যানের খুব আস্থাভাজন ব্যক্তি। ২০১৮ সালে নাজমা খানম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর খোলস পাল্টে রাতারাতি নাজমা খানমের আস্থা অর্জন করতে সমর্থ হন জামাল উদ্দিন মুন্না। ফলে সাবেক দুই চেয়ারম্যানের আমলে এলাকার তার ছিল বেশ প্রভাব। সেই সুবাদে চাকুরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়া স্কুলে চাকুরির পাশাপাশি তিনি আত্বীয় স্বজনদের নামে ঠিকাদারী ব্যবসা শুরু করেন। অভিযোগ রয়েছে ঠিকাদারী ব্যবসায় পার্টনার শিপ দেওয়ার কথা বলে তিনি বেশ কয়েক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেন। সর্ব শেষ তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাশেম আলীর কাছ থেকে ৪৫ লাখ টাকা নেন। এর বিপরীতে তিনি হাশেম আলীকে পূবালী ব্যাংক পিএলসি মণিরামপুর শাখার নিজ একাউন্টের একটি ৪৫ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু একাউন্টে কোন টাকা জমা না থাকায় হাশেম আলী ২০২৪ সালে আদালতে একটি মামলা করেন। সেই মামলায় যুগ্ম জেলা ও দায়রা জজ শান্তনু কুমার মন্ডল জামাল উদ্দিনকে গত ১ জুলাই এক বছরের সাজা ও ৪৫ লাখ জারিমানা করেন। এছাড়া মণিরামপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক ব্যাংক কর্মকর্তা আলতাফ হোসেনের স্ত্রী নাজমা বেগমের কাছ থেকে জামাল উদ্দীন মুন্না কয়েক দফায় ১২ লাখ ধার নেন। পরে নাজমা বেগমকে-পূবালী ব্যাংক পিএলসি মণিরামপুর শাখার নিজ একাউন্টের ১২ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু একাউন্টে টাকা না থাকায় ২০২৩ সালের ২২ জুন জামাল উদ্দীন মুন্নার বিরুদ্ধে ভুক্তভোগী নাজমা বেগম আদালতে মামলা করেন। যুগ্ম জেলা ও দায়রা জজ শান্তনু কুমার মন্ডল জামাল উদ্দিনকে গত ৪ মে এক বছরের সাজা ও ১২ লাখ জারিমানা করেন। এছাড়াও উপজেলার মাতৃভাষা কলেজের অধ্যক্ষ হাসানুল কবিরের স্ত্রীকে রোহিতা ইউনিয়নে গাঙ্গুলিয়া প্রতিবন্ধী স্কুলে চাকুরি দেওয়ার নামে আটলাখ টাকা নেন প্রধান শিক্ষক জামাল উদ্দিন। কিন্তু চাকুরি দিতে ব্যর্থ হওয়ায় অধ্যক্ষকে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি মণিরামপুর শাখার আট লাখ টাকার একটি চেক প্রদান করেন মুন্না। কিন্তু তার একাউন্টেও কোন টাকা না থাকায় অধ্যক্ষ আদালতে মামলা করেন। ২০২২ সালের ৩১ জুলাই যশোরের যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস প্রধান শিক্ষক জামাল উদ্দিন কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড আট লাখ টাকা জরিমানা করেন। মোট তিন মামলায় ৬৫ লাখ টাকার মামলায় পৃথকভাবে তিন বছরের কারাদন্ড হয়। কিন্তু অভিযোগ রয়েছে তিন মামলায় সাজাপ্রাপ্ত এবং গ্রেফতার পরোয়ানাভূক্ত জামাল আত্মগোপনে রয়েছেন। ফলে পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, ওয়ারেন্টভূক্ত আসামি জামাল উদ্দিনকে গ্রেফতারের জন্য পুলিশের জোর তৎপরতা রয়েছে। এদিকে আদালতে সাজা হওয়ার খবর প্রচার হলে চাঁদপুর-মাঝিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, অতি শিঘ্রই সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X