বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বাঘারপাড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী ও ছাত্রলীগ নেতা রাব্বী আটক

বাঘারপাড়া (যশোর) অফিস:
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: গ্রামের কাগজ।

যশোরের বাঘারপাড়ায় পৃথক অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী ও দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে (২৬) আটক করা হয়েছে। পৃথক অভিযানে বাঘারপাড়া থানা ও যশোর ডিবি পুলিশ তাদের আটক করে।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাড়ি থেকে থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে গ্রেপ্তার করে।

হাসান আলী কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। হাসান আলীর ছেলে এনামুল কবির লিটন জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

পুলিশ জানায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বন্দবিলা ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় হাসান আলীকে আটক করা হয়েছে।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহজালাল আলম বলেন, ‘হাসান আলীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে (২৬) আটক করেছে ডিবি পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দরাজহাট ইউনিয়নের হাবুল্যা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে রাব্বী হাসানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

যশোর কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মণ্ডল জানান, রাব্বী হাসানকে বৃহস্পতিবার বাস পোড়ানোর একটি পেন্ডিং মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X