মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: গ্রামের কাগজ

যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামে বসতবাড়ি ও কৃষিজমির পাশে গড়ে ওঠা অবৈধ ‘নিউ ব্রিকস’ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গণমাধ্যমে সংবাদ প্রকাশ, এলাকাবাসীর মানববন্ধন এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের পর বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তর যশোরের কর্মকর্তারা সরেজমিনে তদন্তে গিয়ে এ নির্দেশ দেন।

পরিদর্শনের সময় কর্মকর্তারা ভাটা পরিচালনাকারী মহিদুল ইসলামের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো প্রয়োজনীয় অনুমোদন বা ছাড়পত্র দেখাতে পারেননি।

তদন্তে দেখা যায়, ইটভাটার ধোঁয়া ও ছাইয়ের কারণে আশপাশের বসতবাড়ি, কৃষিজমি এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাটার দূষণে জনস্বাস্থ্য ও ফসলের ব্যাপক ক্ষতি হয়ে আসছিল।

এসব বিষয় বিবেচনায় নিয়ে পরিবেশ অধিদপ্তর তাৎক্ষণিকভাবে ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে জানানো হয়, প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় ভাটা চালু করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এ সময় কর্মকর্তারা উপস্থিত এলাকাবাসীকে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X