মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

নাজিম উদ্দীন জনি, বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি:
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোবাইল ফোনসহ আব্দুল কাদের (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার নাভারন বুরুজবাগান এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

আটক আব্দুল কাদের নাভারণ রেলবাজার এলাকার (গরুর হাটের পেছনে) সালাম গাজীর পালিত পুত্র।

পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের একটি বিশেষ টহল দল বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয় লোকজন চুরির সন্দেহে আব্দুল কাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি একাধিক মোবাইল ফোন চুরির কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাভারণ গরুর হাটের পেছনে তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের পাঁচটি স্মার্টফোন এবং দুটি বাটন ফোনসহ মোট সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় চুরি হওয়া এবং সেগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X