বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

শার্শার দুই কেন্দ্রে শান্তিপূর্ণ এইচএসসি পরীক্ষা

কাশিপুর (শার্শা) প্রতিনিধি, নূর ইসলাম তরফদার:
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী কঠোর নিয়ম-কানুনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে দুটি কেন্দ্রে মোট ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন কেন্দ্র সচিবরা।

সাড়াতলা কেন্দ্রের সচিব ও সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদুজ্জামান জানান, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, সাড়াতলা কেন্দ্রে পাকশিয়া আইডিয়াল কলেজ ও লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১০৭ জন পরীক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ৮৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও ২ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেয় ৮২ জন, যার মধ্যে ৪৭ জন ছাত্র এবং ৩৫ জন ছাত্রী।

অন্যদিকে, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ সাড়াতলা নিয়মিত এইচএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় প্রতিষ্ঠানটির নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১৫১ জন পরীক্ষার্থী শিক্ষাবোর্ড নির্ধারিত পরিবর্তিত ভেন্যু পাকশিয়া আইডিয়াল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। পাকশিয়া কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ আনিচুর রহমান জানান, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১০৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিল ১০১ জন। অনুপস্থিত ছিল ৫ জন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৪২ জন ছাত্রী।

কেন্দ্র সচিবদ্বয় জানান, উভয় কেন্দ্রে শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী কঠোর নিয়মের মধ্য দিয়ে কোনো বহিষ্কারের ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এদিকে, পরীক্ষা শুরুর প্রথম দিনে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, সাড়াতলা পরীক্ষা কেন্দ্র এবং পাকশিয়া আইডিয়াল কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, উপজেলার সব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা সম্ভব না হলেও প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলার সকল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে না থাকার পরামর্শ অলির

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

X