মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

যশোরে অবৈধ পার্কিংয়ে গাড়ি জব্দ, ১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম
যশোরে অবৈধ পার্কিংয়ে গাড়ি জব্দ, ১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

যশোর শহরে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টিকারী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ট্রাফিক পুলিশ। সোমবারের পর ফের বৃহস্পতিবার দুপুরে শহরের মাইকপট্টি ও চিত্রামোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান।

অভিযানকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ। পরে সেগুলো ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন যানবাহনের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ১০ জন মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে গাড়ির মালিকদের সতর্ক করা হয় এবং ফুটপাত দখল ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দোকানদারকেও সচেতন করা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার এ কার্যক্রম পরিচালিত হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান। উল্লেখ্য, এরআগে গত সোমবার অভিযান শুরু হয়। ওই দিন শহরের দড়াটানা,হাসপাতাল মোড়, এমকে রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল জব্দ ও মামলা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X