মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বাঘারপাড়া রায়পুরের যুবক সাহাবীর হত্যা মামলায় পিতা-পুত্র কারাগারে

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম
বাঘারপাড়া রায়পুরের যুবক সাহাবীর হত্যা মামলায় পিতা-পুত্র কারাগারে

বাঘারপাড়ার রায়পুর গ্রামের যুবক সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী পিতা-পুত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন কৃষ্ণনগর গ্রামের আবু হাসান মণ্ডল ও তার ছেলে নাজমুস সাকিব।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৫ মে সকালে রায়পুর গ্রামের আবু হানিফ ও তার ছেলে সাহাবীর রায়পুর বাজারে ৫০ মণ ধান বিক্রির জন্য নিয়ে যান। প্রতি মণ ১,১৭০ টাকা দরে আসামি হাসান মণ্ডলের কাছে ধান বিক্রির চুক্তি হয়। তবে ওজনে কম দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আসামি হাসান মণ্ডলের নির্দেশে তার ছেলে সাকিব আড়তে থাকা একটি ধারালো বার্মিজ চাকু দিয়ে আবু হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পিতা হানিফকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে সাহাবীরকেও ছুরিকাঘাতে গুরুতর জখম করে সাকিব। চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।

গুরুতর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত সাহাবীরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন সাহাবীর মারা যান।

এ ঘটনায় আহত আবু হানিফ কিছুটা সুস্থ হয়ে ৪ জুন হত্যাচেষ্টার অভিযোগে আবু হাসান ও তার ছেলে সাকিবকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে ১০ জুন বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। ২২ জুন সাহাবীরের মৃত্যু হওয়ায় ২৪ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জিত কুমার আদালতে মামলায় ৩০২ ধারা সংযোজনের আবেদন করেন।

এ মামলার পলাতক দুই আসামি আবু হাসান ও তার ছেলে সাকিব বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। জামিন আবেদনের শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X