বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ইছালী ইউনিয়ন কৃষক দলের 'ভুয়া কমিটি' নিয়ে বিতর্ক, অনুমোদন নেই বলে দাবি উপজেলা নেতৃত্বের

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি-সংগৃহীত

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন কৃষক দলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি কমিটিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব দাবি করেছেন, ওই কমিটি সংগঠনের অনুমোদিত নয়। ফলে এটিকে তারা কার্যকর কমিটি হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না।

জানা যায়, গত ২৭ জুন ইছালী ইউনিয়ন কৃষক দলের ব্যানারে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে হারুন অর রশিদকে সভাপতি, মঞ্জুরুল হাসানকে সাধারণ সম্পাদক এবং সাঈদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

তবে যশোর সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু বলেন, তিনি ওই সমাবেশে উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে ইছালী ইউনিয়ন কৃষক দলের কোনো কমিটি ঘোষণা করেননি। তার দাবি, উপজেলা কৃষক দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কমিটি অনুমোদন দেওয়া হয়নি।

এ বিষয়ে নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান বলেন, 'আমাদের ভুল হয়েছে। একই সঙ্গে ভুল তথ্যও প্রচার করা হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য আমরা কাজ করছি।'

যশোর সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহসিন আলী বলেন, 'এ ধরনের কোনো কমিটির বিষয়ে আমার জানা নেই। উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ইছালী ইউনিয়নের কোনো কমিটি অনুমোদন দেওয়া হয়নি।'

উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু আরও বলেন, 'ইছালী ইউনিয়ন কৃষক দলের কোনো কমিটি গঠন করা হয়নি। যদি কেউ নিজ উদ্যোগে কোনো কমিটি ঘোষণা করে থাকে, সেটি সংগঠনের দৃষ্টিতে বৈধ বা কার্যকর হবে না। উপজেলা কৃষক দলের অনুমোদন ছাড়া কোনো ইউনিয়ন কমিটি গ্রহণযোগ্য নয়।'

উপজেলা কৃষক দলের শীর্ষ দুই নেতার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংগঠনের দায়িত্বশীল নেতাদের দাবি, অনুমোদনবিহীন কোনো কমিটি কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X