বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

বাঘারপাড়ার ভৈরব নদীর ওপর সেতু নির্মাণে এগিয়ে এলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

পারভেজ আলী মোহর, চাড়াভিটা বাঘারপাড়া থেকে:
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলায় ভৈরব নদীর উপর দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি পুনর্নির্মাণে এগিয়ে এসেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গত ৬ জুন দৈনিক গ্রামের কাগজের অনলাইন সংস্করণে “বাঘারপাড়ায় ভৈরব সেতুর কাজ ৫ বছর ধরে বন্ধ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া ১০ জুন একই বিষয় নিয়ে একটি ভিডিও প্রতিবেদনও প্রকাশিত হয় ডিজিটাল প্ল্যাটফর্মে। এসব প্রতিবেদন প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি উদ্যোগ গ্রহণ করেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে জরাজীর্ণ কাঠ ও বাঁশের তৈরি সেতুটি পুনর্নির্মাণের জন্য তিনি ৫ লাখ টাকার অনুদান প্রদান করেন। এই অর্থ সহায়তার মাধ্যমেই সেতুটির পুনর্নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়েছে বলে জানা যায়।

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজার সংলগ্ন ভৈরব নদীর উপর নির্মাণাধীন এই সেতুটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এতে স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

এলাকাবাসীর চলাচলের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি দীর্ঘদিন অচল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ও জনপ্রতিনিধিদের উদ্যোগে নতুন করে কাঠের সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।

এদিকে আজ এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সেতুটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আইফোন চার্জ দেওয়ার সময় যে ৪ ভুলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে

বেইজিং ছাড়ছেন চীনের তরুণরা

জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, বহু সেনা নিহতের দাবি ইরানের

জয়া আহসানের বদঅভ্যাস কী জানেন?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন মোড়

X